বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে চর থেকে মাটি কাটায় ৫ জনকে আটক করে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ জরিমানা করেন। অর্থ দÐ দেওয়া হয়েছে শাহিন গোলদার, কবির সানা, আসাদ গাজী, শহিদুল সরদার ও জিয়ারুল গোলদারকে।
জানা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক অবৈধভাবে মাটি কাটায় ৫ জনকে আটক করেন। পরে ১ লাখ টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে তাদেরর মুক্তি দেন।










