ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা-২০২২। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি। মেলায় ২০টি স্টলে বিভিন্ন জাতের চারা বিক্রি ও প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিসি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ্আলম, সহকারী কমিশনার সায়েম ইমরান, জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক নূরুল আমিন সুরুজ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক বিফাত শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্যে ঝালকাঠি বন বিভাগের রেঞ্জার মোঃ জিয়াউল ইসলাম জিয়া স্বাগত বক্তব্য রাখেন।
এর পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক চত্বর থেকে ছাত্র-ছাত্রী ও সরকারী কর্মকর্তাদের নিয়ে র্যালি বের হয় এবং শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষমেলায় এসে শেষ হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে।










