ঝালকাঠি প্রতিনিধিঃ
সবুজ বাংলাদেশ সুস্থ পরিবেশ শিরোনামে ঝালকাঠি জেলা ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যহত রয়েছে । এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিনের উপস্থিতে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি,পঙ্কজ কুমার দে, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি, মোঃ মেহেদী হাসান অনিম, সাবেক উপ অর্থ সম্পাদক বিষ্ণু কুমার শীল, একতা ক্লাব ও পাঠাগারের সভাপতি রাজু বনিক আকাশ, এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা বøাড ব্যাংক পরিবারের অসিত সরকার, বিষ্ণু মজুমদার, বাঁধন রায়, আরিফ হোসেন, জেলা ছাত্রলীগ পরিবেশ সম্পাদক, রায়হানুল ইসলাম রিফাত, জেলা ছাত্রলীগ উপ পরিবেশ সম্পাদক, মোঃ রুবেল হাওলাদার, সাধারণ সম্পাদক একতা ক্লাব ও পাঠাগার, পল্লব মাহমুদ, ও প্রিন্স তন্ময়, মোঃ হাসিব হাওলাদার, দীপ্ত দাস।