ঝালকাঠি প্রতিনিধিঃ
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে গায়েবানা জানাজা ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ সোমবার বাদ জোহর শহরের পালবাড়ি এলাকার একটি সমজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাতা হোসেন, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার ও সদস্যসচিব আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় মসজিদের ইমাম এ জানাজার নামাজ পড়ান।
এর আগে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
পাশাপাশি ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি নেতারা।










