• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
সোমবার, জুন ৮, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ লাইফস্টাইল

১০টি সহজ এবং মজাদার ভর্তার রেসিপি

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ২৮, ২০২২
in লাইফস্টাইল
2 mins read
A A
১০টি সহজ এবং মজাদার ভর্তার রেসিপি

ছবিঃ সংগৃহীত।

112
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ করতে পান্তা-ইলিশ আর ভর্তা দিয়ে ভাত খাওয়ার চল সেই আদিকাল থেকেই। এবারের নববর্ষ উদযাপনটা অন্যান্য বছরের থেকে কিছুটা আলাদা। এবার যেহেতু রমজান মাস, তাই ইফতার বা রাতের মেন্যুটা হওয়া চাই স্পেশাল! হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু মজার মজার ভর্তা বানিয়ে নেওয়া যায়। নববর্ষের দিনটাতে পাতে বিভিন্নরকম ভর্তা না হলে কি চলে, বলুন তো? কিন্তু কী কী ভর্তা বানানো যায়, সেটা নিয়েও অনেকে চিন্তায় পড়ে যায়। চলুন দেরি না করে জেনে নেই ১০টি ভর্তার রেসিপি!

স্পেশাল ১০টি ভর্তার রেসিপি জেনে নিন

১. বেগুন ভর্তা

আরো দেখুন

আজ বিশ্ব বাবা দিবস

বিটরুটে আছে যত গুণ

উপকরণ

বেগুন- ১টি

কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ

পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

ধনেপাতা কুঁচি- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালী

•• প্রথমে চুলা জ্বালিয়ে একটা তাওয়ার ওপর ধুয়ে রাখা আস্ত বেগুন দিয়ে দিন। বেগুনের গায়ে কাঁটা চামচ দিয়ে কয়েকটি ছিদ্র করে দিতে হবে।

•• মাঝারী আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটি পুড়িয়ে নিন। একটু সময় নিয়ে পোড়াতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে।

•• ভালোভাবে পোড়ানো হয়ে গেলে কালো হয়ে যাওয়া খোসা ফেলে দিন। তারপর বেগুনের সাথে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, সরিষার তেল ও লবণ দিয়ে ভর্তা মাখিয়ে নিন। ব্যস, বেগুন ভর্তা রেডি হয়ে গেলো!

২. পেঁপে ভর্তা

উপকরণ

কাঁচা পেঁপে- ২৫০ গ্রাম

কাঁচামরিচ- ৩টি

পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ

সরিষার তেল- ২ চা চামচ

কালোজিরা– ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

•• প্রথমে পেঁপে চাক চাক করে কেটে সেদ্ধ করে নিন অথবা ভাপিয়ে নিন।

•• তারপর অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে কালোজিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি ও মরিচ হালকা করে ভেজে নিন।

•• এবার তাতে পেঁপে দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন এবং লবণ দিয়ে দিন। ঘুঁটনি দিয়ে পেঁপে ম্যাশড করে ফেলুন। ব্যস, মজাদার পেঁপে ভর্তা রেডি!

৩) আলু ভর্তা

উপকরণ

আলু- ২টি

পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

শুকনো মরিচ- ২টি

লবণ- সামান্য

সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালী

•• প্রথমে আলু সেদ্ধ করে চটকিয়ে নিন।

•• একটি প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিতে হবে।

•• এবার ভেজে রাখা পেঁয়াজ কুঁচি, মরিচ, লবণ ও তেল দিয়ে আলু মাখিয়ে নিলেই আলু ভর্তা রেডি!

৪) লাউপাতার ভর্তা

উপকরণ

লাউপাতা- ৬টি

রসুন- ৪ কোঁয়া

শুকনো মরিচ- ২টি

সরিষা- ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

•• প্রথমে লাউপাতাগুলো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন।

•• এবার শুকনো প্যানে টেলে নেওয়া রসুন ও মরিচের সাথে সামান্য সরিষা দিয়ে লাউপাতাগুলো পাটাতে বেটে নিন। সুস্বাদু লাউপাতা ভর্তা তৈরি হয়ে গেলো!

৫) মসুর ডালের ভর্তা

উপকরণ

সেদ্ধ করে রাখা মসুর ডাল- ১ কাপ

পেঁয়াজ কুঁচি- ১ চা চামচ

কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ

ঘি- ২ চা চামচ

লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

•• সেদ্ধ করে রাখা মসুর ডালের সাথে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লবণ ও ঘি দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে তৈরি করে নিন মজাদার ডাল ভর্তা।

৬. মিষ্টি কুমড়া ভর্তা

উপকরণ

মিষ্টি কুমড়া টুকরো করে কাটা- ২ কাপ

পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

ভাজা শুকনো মরিচ- ২টি

লবণ- স্বাদ অনুযায়ী

সরিষার তেল- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

•• প্রথমে মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিন। অনেকে ভেজে নেওয়া কুমড়া দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন।

•• এরপর সেদ্ধ বা ভাজা কুমড়া পেঁয়াজ, মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কুমড়া ভর্তা।

৭) ঢেঁড়স ভর্তা

উপকরণ

ঢেঁড়স- ৫টি

কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি- ২ চা চামচ

লবণ- পরিমাণমতো

সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালী

•• প্রথমে ঢেঁড়স সেদ্ধ করে নিয়ে তাতে মরিচ, পেঁয়াজ, লবণ ও সরিষার তেল মিশিয়ে হাত দিয়েই মাখিয়ে ফেলুন। খুব সহজেই এবং অল্প সময়ে ঢেঁড়স ভর্তা তৈরি হয়ে গেলো।

৮) পটল ভর্তা

উপকরণ

পটল- ৫টি

রসুন কোঁয়া- ৩টি

কাঁচামরিচ কুঁচি- ৩ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

•• প্রথমে পটলগুলো ছোট ছোট করে কেটে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন।

•• এবার শুকনো প্যানে টেলে নেওয়া রসুন ও মরিচের সাথে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিয়ে পটল ভর্তা বানিয়ে ফেলুন।

৯) শিম ভর্তা

উপকরণ

শিম- ২৫০ গ্রাম

রসুন কুঁচি- ৩ চা চামচ

কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ

পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

সরিষার তেল- সামান্য

প্রস্তুত প্রণালী

•• সরিষার তেল দিয়ে শিমগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিন। সাথে লবণও দিয়ে দিতে হবে।

•• এবার সেই তেলে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিন।

•• সবকিছু একসাথে ভাজা হয়ে গেলে ব্লেন্ডার অথবা পাটাতে বেটে নিয়ে ভর্তা বানিয়ে নিন।

১০) কাচকি মাছ ভর্তা

উপকরণ

কাচকি মাছ- ১ কাপ

রসুন কুঁচি- ৩ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ

কাঁচামরিচ কুঁচি- ২ চা চামচ

তেল- ২ চা চামচ

ধনেপাতা কুঁচি- ৪ চা চামচ

প্রস্তুত প্রণালী

•• প্রথমে কাচকি মাছ ভালো করে বেঁছে ও ধুয়ে নিন। এবার তেল গরম করে মাছগুলো ভেজে নিন।

•• ঐ তেলে বাকি উপকরণগুলো দিয়ে দিন। সবকিছু একসাথে ভাজা ভাজা হয়ে গেলে পাটায় বেটে নিন। চাইলে হাত দিয়ে ভালোভাবে মেখেও নিতে পারেন। একটু লেবুর রস ছড়িয়ে নিলে স্বাদ আরও বেড়ে যাবে!

ব্যস, ১০টি ভর্তার রেসিপি জানা হয়ে গেলো! খুব সহজ না? এবারের বৈশাখী ভোজে এই ভর্তাগুলো রাখতেই পারেন। নতুন বছর যেন আমাদের জীবনে শান্তি ও স্বস্তির বার্তা নিয়ে আসে, সে কামনাই করি। বাসায় থাকুন, নিরাপদে থাকুন। সূত্রঃ টিপস এন্ড নিউজ।

Tags: ১০টি সহজ এবং মজাদার ভর্তার রেসিপি
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস

জুন ১৫, ২০২৫
বিটরুটে আছে যত গুণ

বিটরুটে আছে যত গুণ

জানুয়ারি ২৯, ২০২৫
সুখী হতে চাইলে অন্যের কাছে এই প্রত্যাশাগুলো করা বন্ধ করুন

সুখী হতে চাইলে অন্যের কাছে এই প্রত্যাশাগুলো করা বন্ধ করুন

জানুয়ারি ২৫, ২০২৫
সকালের নাশতায় পরোটা খাওয়া কি ভালো?

সকালের নাশতায় পরোটা খাওয়া কি ভালো?

জানুয়ারি ২০, ২০২৫
যে ডায়েটে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন রাকুল প্রীত সিং

যে ডায়েটে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন রাকুল প্রীত সিং

ডিসেম্বর ১১, ২০২৪
শীতে ত্বক কোমল রাখতে মেনে চলুন কিছু সহজ নিয়ম

শীতে ত্বক কোমল রাখতে মেনে চলুন কিছু সহজ নিয়ম

নভেম্বর ১২, ২০২৪

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬
কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত