ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা জজশীপের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ২০২২ সালের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এবং জেলা লিগ্যাল এইডস অফিসার ও বিচারক মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর এসপি সার্কেল) প্রশান্ত কুমার দেসহ জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবির, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মশিউর রহমান এবং প্যানেল আইনজীবিরা বক্তব্য রাখেন। সভায় ২৭ জুন ২০২২ তারিখ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৪ জন প্যানেল আইনজীবির ১৫টি মামলা পরিচালনার বিল বাবদ ৪০ হাজার ৪৩০ টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে আইনগত সহায়তা চেয়ে ২২টি আবেদনের প্রেক্ষিতে ১৮টি দরখস্তের বিপরিতে প্যানেল আইনজীবি নিয়োগ দেয়া হয়েছে এবং ৪টি দরখস্তের আইনজীবি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।
সভাপতির বক্তব্যে এই কমিটির চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও প্রচার ও প্রচারনার জন্য সকলকে আহবান জানান। সরকার যে সকল অসচ্ছল ব্যাক্তিরা মামলা পরিচালনার ব্যায়ভার বহন করতে পারে না তাদের জন্য প্যানেল আইনজীবি নিয়োগ করে তাদের আইনগত সহায়তা প্রদান করছে এবং এই সুযোগ গ্রহনের জন্য জনসাধারণের মধ্যে এই প্রচারনা জরুরী।
আইনগত সহায়তা চেয়ে আবেদন করেছেন সুমি আক্তার, রাজিয়া বেগম, মোঃ ফিরোজ হাওলাদার, মোসাঃ সোনিয়া বেগম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আল-আমিন, আবু আনসার, মোঃ নয়ন হাওলাদার, আব্দুস সালাম মাঝি, মোঃ মহসিন মৃধা, মোঃ খাদিজা বেগম, মোসাঃ মনি আক্তার, মোসাঃ নূরে হাফসা পুতুল, যতন কুমার চন্দ্র (২টি), সৈয়দ মোকছেদ আলী। এই ১৮ জনের প্যানেল আইনজীবি নিয়োগ করা হয়েছে। অন্য আবেদনকারী মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, মোসাঃ সপ্না আক্তার, মোসাঃ নাজমিন আক্তার, রুমা আক্তার এর আবেদনের বিপরিতে আইনজীবি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।










