ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার মোঃ মুবিন গাজীকে (৪৫) ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেল হাজতে প্রেরণ করেছে।
তার বিরুদ্ধে আপন বোনকে কুপিয়ে গুরুতর যখম করার দায়ে ২০১৬ সালে ৩ এপ্রিল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তৎকালীন বিচারক ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছিলেন।
এই রায়ের বিরুদ্ধে মোঃ মুবিন গাজী আপিল মামলা করলে ২০২১ সালে ৬ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাসুদুর রহমান পূর্বের সাজা বহাল রেখে আদেশ প্রদান করেন। অবশেষে মঙ্গলবার মোঃ মুবিন গাজী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমার্পন করে জামিন চাইলে আদালতের বিচারক পারভেজ শাহ্রিয়ার তাকে জেল হাজতে প্রেরণ করেন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সকাল ১০টায় জমিজমা নিয়ে ভাইবোনের মধ্যে বিরোধের সূত্র ধরে মোঃ মুবিন গাজী বোন ফাতেমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছিল। বাদী ও আসামী পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত নূর মোহাম্মদ গাজীর সন্তান।










