ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় কৃষি ঋনের ৫ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা আদায়ের লক্ষে ৬৪৫ জনের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলা ও জেলা সহ ২০২ জনের বিরুদ্ধে ৩ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা আদায়ের লক্ষে ২০২টি মামলা দায়ের রয়েছে। অনুরুপভাবে নলছিটি উপজেলায় ৫৮ লাখ ৪৯ হাজার টাকা আদায়ের লক্ষে ১৫১ টি মামলা দায়ের হয়েছে। রাজাপুর উপজেলায় ২৮ লাখ ৫২ হাজার টাকা আদায়ের দাবীতে ৮১টি মামলা দায়ের হয়েছে।
কাঠালিয়া উপজেলায় ৪৪ লাখ ৪৪ হাজার টাকা দাবীর বিপরীতে ২১১টি মামলা দায়ের হয়েছে। কৃষি ঋন বিতরণ কমিটির সভায় জেলা প্রশাসক যোগাযোগের মাধ্যমে সার্টিফিকেট অফিসার ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে দ্রæত মামলা নিষ্পত্তির জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।অন্যদিকে প্রতি বছর মেয়াদ উত্তির্ন কৃষি ঋন অনাদায়ের কারণে অনাদায়ী ঋন হিসেবে বিশাল অংকের অনাদায়ী ঋন হয়ে পরে রয়েছে।
ঝালকাঠি জেলায় তফসিলভুক্ত ৯টি ও তফসিলভুক্ত নয় এমন ২টি সহ ১১টি ব্যাংক শাখার জুন-২০২২ পর্যন্ত মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ১১ কোটি ৩৯ লাখ ১৬ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ন এই ব্যাংকগুলির অনাদায়ী ঋনের পরিমান ৩২৯ কোটি ২৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর মধ্যে তফসিলভুক্ত ৯টি ব্যাংকের জুন ২০২২ পর্যন্ত মেয়াদ উত্তীর্ন কৃষি ঋণ ৯ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা এবং তফসিলভুক্ত ব্যাংকের বাইরে কর্মসংস্থান ব্যাংক ও গ্রামীন ব্যাংকের মেয়াদ উত্তির্ন কৃষি ঋনের পরিমান ২ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
তফসিলভুক্ত ৯টি ব্যাংকের অনাদায়ী ঋনের পরিমান ২৭৮ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা এবং কর্মসংস্থান ও গ্রামীন ব্যাংকের অনাদায়ী ঋনের পরিমান ৫১ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা।
সর্বাধিক বাংলাদেশ কৃষি ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ৫ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা এবং এই ব্যাংকের অনাদায়ী ঋনের পরিমান ২৩৪ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা। সোনালী ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ২ কোটি ৭৫ লাখ এবং অনাদায়ী ঋনের পরিমান ৩ কোটি ১৭ লাখ ২১ হাজার টাকা। অগ্রনী ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ২ কোটি ৫৪ লাখ এবং অনাদায়ী ঋনের পরিমান ১৭ কোটি ৯১ লাখ টাকা। জনতা ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ২০ লাখ ২২ হাজার টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ৪ কোটি ৫৭ লাখ ৬১ হাজার টাকা। রুপালী ব্যাংকের অনাদায়ী ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার টাকা। ন্যাশনাল ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ৫ লাখ ৫৯ হাজার টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ৫ লাক ৫৯ হাজার টাকা।
উত্তরা ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ১ কোটি ৫ লাখ টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ৩৫ লাখ ১৮ হাজার টাকা। ইসলামী ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ১ লাখ টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ১৫ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা। এক্সিম ব্যাংকে মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ১২ লাখ ৯২ হাজার টাকা তবে অনাদায়ী ঋনের পরিমান তথ্য বিবরনীতেনেই। এসআইবিএল এর মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ২ লাখ ৭৮ হাজার টাকা এবং অনাদায়ী ৪৮ লাখ ২৩ হাজার টাকা।
তফসিলভুক্ত ব্যাংকের বাইরে কর্মসংস্থান ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ৩ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। গ্রামীন ব্যাংকের মেয়াদ উত্তীর্ন কৃষি ঋনের পরিমান ৪৮ লাখ টাকা এবং অনাদায়ী ঋনের পরিমান ৪৮ কোটি টাকা। আল আরাফা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্রাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক এর তথ্য বিবরনীতে মেয়াদ উত্তীর্ন কৃষি ঋন ও অনাদায়ী ঋনের তথ্য নেই।










