ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ই-লার্নিং প্লাটফরম অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় এই অরিয়েন্টেশনে সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ২০জন অংশগ্রহণ করেছে।
জেলা আওয়ামী লীগ এর আয়োজন করেছে। কর্মশালায় জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,শ্রম বিষয়ক সম্পাদক এমআর মানিক ও বন-পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান উপস্থিত ছিলেন।










