বরিশাল প্রতিনিধিঃ
সম্প্রতি বরিশাল মহানগর ছাত্রলীগের আহŸায়ক কমিটির অনুমোদন দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রভাবিত হয়ে দলের ত্যাগী ও পরীক্ষীতদের বাদ দিয়ে অছাত্র,বিবাহিত ও শ্রমিক নেতাকে দিয়ে আহŸায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে কমিতে বিবাহিতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক পরিমানে ভাইরাল হচ্ছে যাতে সমালোচনা তুমূল পর্যায় ধারন করছে।
সূত্রমতে, ২০১১ সালে জসিম উদ্দিনকে সভাপতি, অসীম দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং তৌছিক আহম্মেদ রাহাতকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। সেই কমিটি গঠনের ১০ বছর পর ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিলুপ্তির এক বছর পর গত ২৩ জুলাই কেন্দ্রীয় কমিটি বরিশাল মহানগর ছাত্রলীগের আহŸায়ক কমিটি অনুমোদন দেয়। নতুন এ কমিটিতে আহŸায়ক করা হয় মো. রইজ আহমেদ মান্নাকে।
অনুসন্ধানে জানাগেছে, তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। এমনকি চাকরি করছেন বরিশাল সিটি করর্পোরেশনে। যার ছাত্রত্ব ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়াও রইজ আহমেদ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কার্যনির্বাহী সদস্য। চলতি মাসে গঠিত বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রইজ আহমেদ মান্না বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন কলেজ থেকে চলতি বছর (২০২২) সেকেন্ড ক্লাস পেয়ে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বরিশাল সিটি করর্পোরেশনের অস্থায়ী (মাস্টার রোলে) কর্মচারী হিসেবে কর্মরত। এসএসসি পরীক্ষার সনদ অনুযায়ী তার বয়স ৩২ বছর।
এছাড়াও সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত ৩২ সদস্যের ওই আহŸায়ক কমিটিতে মো. মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহŸায়ক করা হয়েছে। তারা দুজনেও বিবাহিত। যুগ্ম আহŸায়ক মো. মাইনুল ইসলাম এক বছর আগে বিয়ে করেছেন। এসএসসির সনদ অনুযায়ী তার বর্তমান বয়স ৩০ বছর। যুগ্ম আহŸায়ক আরিফুর রহমান শাকিল বিয়ে করেছেন চলতি বছরের ৩১ জানুয়ারি। তার বয়সও ত্রিশের কাছাকাছি। ফলে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে কর্মী সমর্থকদের মধ্যে।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর-গ-এ বলা আছে, কোনো নিয়মিত শিক্ষার্থী (৫-এর-ক উপধারা অনুযায়ী) ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হতে পারে। বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত ছাত্র-ছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।
রইজ আহমেদ মান্না বলেন, ‘তিন সদস্যের পুরনো মহানগর ছাত্রলীগের কমিটির প্রায় ছয় বছর ধরে খোঁজ নেই। তাদের অনুপস্থিতিতে মহানগর ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। ২০২১ সালের ২৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। তার আগেই আমাকে আহŸায়ক করে একটি কমিটি কেন্দ্রে পাঠানো হয়েছিল। আহŸায়ক কমিটির মেয়াদ আগামী তিন মাস। এই সময়ের মধ্যেই একটি প‚র্ণাঙ্গ কমিটি গঠন করে তাদের হাতে দায়িত্ব ছেড়ে দেব। নতুন নেতৃত্বে মহানগর ছাত্রলীগ এগিয়ে যাবে। তখন কমিটি নিয়ে কোনো সমালোচনা থাকবে না।’
নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতা বলেন,‘রইজ আহমেদ মান্না এক সন্তানের বাবা। তাছাড়া তিনি শ্রমিকলীগের নেতা। তিনি কিভাবে ছাত্রলীগ করে?’
প্রশ্ন রেখে তিনি আরও বলেন,‘নতুন কমিটিতে যে দুই জনকে যুগ্ন আহŸায়ক করা হয়েছে তাদের একজনের বয়স ৩৯ থেকে ৪০ বছর। ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগে। তাহলে এই কমিটি কিভাবে হয়?।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ও মহানগর ছাত্রলীগের একাধিক নেতা বলেন, যাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে তারা সকলেই বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠজন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে তিনি যা সুপারিশ করেছেন সে অনুযায়ী আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো যাচাই-বাছাই হয়নি। গঠনতন্ত্রের ৫-এর গ ধারা লঙ্ঘন করে আহŸায়ক কমিটিতে বিবাহিত ও সিটি করর্পোরেশনে কর্মরতদেরও স্থান দেওয়া হয়েছে।
বরিশালের আওয়ামী রাজনীতির সংশ্লিষ্টরা বলছেন, এই কমিটি যথাযথ নিয়মে করা হয়নি। এটি ছাত্রলীগের ইতিহাস ও গঠনতন্ত্র বহির্ভ‚ত। কারণ কোনো বিবাহিত পুরুষ ছাত্রলীগে অবস্থান করতে পারে না। সেখানে দায়িত্ব দ‚রের কথা। তাছাড়া এই কমিটিতে যে দুই জনকে যুগ্ম আহŸায়ক করা হয়েছে তারা অছাত্র এবং বিবাহিত। তাদের মধ্যে কেউই নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্তরা।
এ ব্যপারে জানতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে মোবাইলে একাধিক বার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি। এমনকি এসএমএস দিলেও জবাব পাওয়া যায়নি।
এদিকে বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের দাবি, দীর্ঘ সময় ধরে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি হচ্ছিল না। এতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। এ ছাড়া আমরা যারা ছাত্রলীগ করে আসছি তাদের কর্মী ছাড়া আর কোনো পরিচয় ছিল না। এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে কিছু নেতাকর্মী অন্তত পরিচয় বহন করতে পারবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী তিন মাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর শাখার আহŸায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।










