গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে গেরাকুল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ ও ঢেউটিন প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সরদার গোলাম মোস্তফা ও আবুল হোসেন আকনের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে লামিয়া আক্তার নগত অর্থ ও গৃহ নির্মাণের জন্য ঢেউটিন গ্রহণ করেন।










