কাঠালিয়া প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসের সভাকক্ষে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি জানান জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে কাঠালিয়ায় মৎস্য অধিদপ্তর ২৩ জুলাই থেকে ২৯ জুলাাই পর্যন্ত ভিবিন্ন কর্মসূচি পালিত হবে।
এ সময় বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, ক্যাশিয়ার মোঃ জাকির হোসেন, সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ সরোয়ার সিকদার, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ।










