কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠলিয়ায় গৃহহীন ৪৭৭টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভার্চুয়ালি তৃতীয় পর্যায়ের ২য় ধাপের নির্বাচিত ভূমিহীনদের ঘরের হস্তান্তর করেন।
এ উপলক্ষে আজ ২১ বৃহস্পতিবার সকালে কাঠালিয়ায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সুবিধা ভোগীদের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। এ সময় ৯৯ জন ভূমিহীনের হাতে এ দলিল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিক ভাবে কাঠালিয়ায় উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার প্রমূখ।
উল্লেখ্য যে, কাঠালিয়া উপজেলায় প্রথম ধাপে-৫০, দ্বিতীয় ধাপে-৩২৮ এবং তৃতীয় ধাপে-৯৯ জনসহ মোট ৪৭৭ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর প্রদান করা হয়েছে।










