কাঠালিয়া প্রতিনিধিঃ
৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদাযাপিত হয়েছে।
আজ ২১ জুলাই বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিবার পরিকল্পনা কার্যালয় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর মুন দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম, নতুন দিন এনজিওর ফিল্ড সুপারভাইজার আনোয়ারা সাথি, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ সোহানুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, মোসাঃ আয়শা জাহান প্রমূখ।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাশেষে শ্রেষ্ট্র কর্মীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।











