কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বার্ষিক বাউল সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় এলাকায় মানুষের ঢল নেমেছিল।
রাতে এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আলহাজ¦ মঞ্জিল মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। সভাপতিত্ব করেন বাউল মিজানুর রহমান বাবুল।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির শিকদার ও শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির এবং গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুবেল।
এলাকার গ্রামীন জনপদের প্রায় সহ¯্রাধিক বিনোদনপ্রিয় মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বাউল শিল্পিরা বাউল সংগীত পরিবেশন করেন।










