ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে ঝালকাঠি জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
ঝালকাঠি জেলা প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটির মহাসচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লা, প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ সাত্তার, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আদ্বুল লতিফ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়র নজরুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি ও ডা. এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রবীণ হিতৈষী সংঘ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ গোলাম কিবরিয়া ঝন্টু।










