ঝালকাঠি প্রতিনিধিঃ
মুমুর্ষ রোগীদের রক্তদিয়ে জীবন বাঁচানো এবং রক্তকণিকা ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে সহায়তা করায় দৈনিক শতকণ্ঠ স্টাফ রিপোর্টার আতিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। এতে অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, ব্যবসায়ী ও সমাজ সেবক ছবির হোসেন, সাংবাদিক আতিকুর রহমান, সমাজ সেবক ইদ্রিস মল্লিক, ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন তালুকদার।
সংগঠনের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবীদের মধ্যে বক্তৃতা করেন আবিয়ান হাসান, ফাহিমুল ইসলাম, রাকিবুল ইসলাম সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি টিম সভাপতি লুৎফুন্নাহার ঐশী।
সভাপতি লিটন সরকার জানান, রক্ত কণিকা টিমের সাথে সম্পৃক্ত থেকে রক্তদান, সার্বিক সহযোগিতা করা এবং সাংবাদিকতা পেশায় অসামান্য অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও সংগঠনের বিভিন্ন কাজে বিশেস অবদান রাখা ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয় এ অনুষ্ঠানে। সে বর্তমানে জাগো নিউজ ২৪.কম, সময়ের আলো’র জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক শতকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।










