ফরিদপুর প্রতিনিধিঃ
ছিনতাই করা ৪০ ভরি স্বর্ণ ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশের এএসআইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১৩ জুলাই বুধবার বিকালে পুলিশ ভাঙ্গা থানায় কর্মরত এএসআই বাবুল সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে । পুলিশের বিশেষ অভিযানে এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের জুয়েলারির দোকান রয়েছে যশোর সদর মার্কেটে। তার কাছ থেকেই এ স্বর্ণ ছিনতাই হয় গত ৯ জুলাই।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।










