নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কৃষি অফিসের উদ্যোগ ২০২১-২২ অর্থবছরে মুগ ডাল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুলাই বৃহস্পতিবার উপজেলার ৬নং কুশংগল ইউনিয়নের সরমহল পুনিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দিবস অনুষ্ঠিত হয়।
কুশংগল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক পরিচালক কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ হৃদয়শ্বর দত্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন নলছিটি কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, নলছিটি কৃষি সম্প্রসারন অফিসার আলি আহম্মেদ।










