নলছিটি প্রতিনিধিঃ
নলছিটির ইয়ুথ এ্যাম্বাসেডর মোঃ রুবেল খলিফা আজ রাত ২ঃ৩০ঘটিকার সময় হার্ডষ্টোক করে নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ———রাজেউন)। তার পিতার নাম আব্দুল মজিদ খলিফা, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ২২ বছর। তার এই অকাল মৃত্যুতে সূর্য্যপাশা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
রুবেল অত্যন্ত নম্র,ভদ্র ও মিশুক হাস্যোজ্জল চরিত্রের ছেলে ছিলেন। তার এই অকাল মৃত্যু টি কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের মা বাবা-মা, ভাই বোন ও স্বজনা সবাই ভেঙ্গে পড়ছে।তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।
এই তরুন রুবেল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নলছিটিতে ইয়ুথ এ্যাম্বাসেডর হিসেবে পেইভ হারমনি ওয়ার্কশপের দায়িত্ব পালন করে আসছে। আজ আসরের নামাজ বাদ সূর্য্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রান মানুষদের জানাজায় অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানাচ্ছি।










