ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি উপস্থিত ছিলেন। জেলা মৎস বিষয়ক কর্মকর্তা রিপন কুমার ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। সভায় আগমী ২৩ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহ উদযাপন করা হবে।
কর্মসূচি অনুযায়ী আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ২৩ জুলাই সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং, ২৪ জুলাই সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ, জেলার বিভিন্ন সফল মৎস চাষিদের ক্রেস্ট প্রদান, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ও কিস্তাকাঠি আবাসন প্রকল্পে আলোচনা সভা এবং শেষ দিন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে সভা কক্ষে কর্মসূচির মূল্যায়ন ভিত্তিক সভা অনুষ্ঠিত হবে।










