ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’র মাতা মোসাম্মদ আকলিমা খাতুনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহাম্মুদ ও এস এম আল-আমিন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।










