বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বধবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিকারপুর সেতুর ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ র্দুঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন শেখ (৪০) রাজবাড়ীর হরিণডাঙ্গা এলাকার আমিন শেখের ছেলে।
বাবুগঞ্জ থানার এসআই জহিরুল প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, বেল্লাল মোটর সাইকেলের চালিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










