বরিশাল প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে গনসংহতি আন্দোলন। সংগঠনের জেলা কমিটি রবিবার (৩ জুলাই) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করছে।
মানববন্ধনে শিক্ষক হত্যা ও নির্যাতনে অভিযুক্তদের বিচারের দাবি করা হয়। জেলা গনসংহতি আন্দোলনের আহŸায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ ও নজরুল ইসলাম খান, জেলা ছাত্র ফেডারেশন সভাপতি মো. জাবের ও বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির প্রমূখ। বক্তারা জাতি গঠনের হাতিয়ার শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।










