বরিশাল প্রতিনিধিঃ
শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচার, বিভিন্নস্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ ও বেসরকারী শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার ও সাংস্কৃতিক সংগঠন সমন্ময় পরিষেদের আয়োজনে শনিবার সকালে নগরীর বিবিপুকুরপাড়ে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, শিক্ষকদের স্থান এখন আর শিক্ষার্থীদের বাবা-মায়ের পরের অবস্থানে নেই। বখাটেপনা আর ক্ষমতার দ্ব›েদ্ব শিক্ষকরা লাঞ্ছনার পাশাপাশি খুনের শিকার হচ্ছেন ছাত্রদের হাতে। চলমান ঘটনা প্রমাণ করে সমাজে কি পরিমাণ নৈতিক অবক্ষয় হয়েছে।










