বরিশাল প্রতিনিধিঃ
দালাল নির্ভর ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী এবং রোগীর দালালদের নির্মম নির্যাতনে নিহত মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হত্যা মামলা গ্রহণে থানা পুলিশের গড়িমসি করার অভিযোগ এনে শনিবার বেলা এগারোটার দিকে নগরবাসী ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অশি^নী কুমার টাউল হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল চেম্বারর্স অব কমার্সের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ। বক্তরা অনতিবিলম্বে হত্যা মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।










