খেলা ডেস্কঃ দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায়।
এত দূরে থেকেই এই উৎসবে শামিল হয়েছে সাকিব আল হাসানের দল। তারা কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে।
দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।












