কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া দাখিল মাদ্রাসা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে। এই মাদ্রাসা সহ ৮ টি মাদ্রাসা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার ভাইস চেয়ারম্যাণ মোঃ বদুজ্জামান বদু প্রধান অতিথি ছিলেন। এছাড়া বিশেষ অতিথী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক রিপন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। সমাপনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












