কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
আজ ভোটের জন্য ওরা মন্দ্রীরে গিয়ে গীতা পাঠ করতে পারে, ওরা ভন্ড, ওরা ভোটের জন্য সব কিছু করতে পারে, জামায়েত ইসলামী নামটি হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানিদের বাংলাদেশে কোন যায়গা নেই, ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল শৌলজালিয়া ইউনিয়নের দোগনা বলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধাণ অতিথি হিসেবে তার দেয়া বক্তাব্যে জামায়েত ইসলামকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মোঃ আরিফুর রহমান সোহেল, কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, বাবু অমূল্য রঞ্জন বেপারিসহ দলীয় নেতা কমিরা বক্তব্য রাখেন। ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করেন।










