জনতার খবর ডেস্কঃ নতুন ৮৫টি নিউজ পোর্টালকে নিবন্ধন দিয়েছে সরকার।৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
নিবন্ধিত নিউজ পোর্টালের মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪, খবরপত্র.কম, ডেইলি নওরোজ.কম, আজকের সিলেট.কম, পল্লীনিউজ.কম, এবিসিবার্তা.কম, ঢাকাটুডে.কমসহ ৮৫টি নিউজ পোর্টাল রয়েছে নিবন্ধনের তালিকায়।












