বরিশাল প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে একের পর এক বিএনপি সহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করার মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশটাকে স্বৈরাচারী দেশ বানিয়েছে আমরা হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে চাই।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় নগরীর সদররোডে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ও গুমের শিকার ব্যাক্তিদের স্বরণে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন।
এসময় বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আরো বক্তাব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপির সােেবক সভাপতি এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রাহমতউল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল প্রমূখ।










