বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এখন থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।
১ মে সোমবার ঢাকার সৌদি দূতাবাসে ই-ভিসার উদ্বোধন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ ইসা আলদুহাইলান এ ঘোষণা দিয়ে বলেন, ভ্রমণ, বিভিন্ন কাজ এবং ট্রানজিটের জন্য ভিসা স্টিকার বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছি।
ই-ভিসা চালু হওয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা-
এদিন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ভিসা স্টিকার খরচ সাপেক্ষ ও ভুল হওয়ার আশঙ্কা থাকে। ই-ভিসায় সেই সমস্যা হবে না। এছাড়া এখন থেকে এ-ফোর সাইজের পেপারে ভিসা প্রিন্ট হবে। এতে বারকোডেও সব তথ্য জমা থাকবে।
নতুন এ ব্যবস্থার ফলে বাংলাদেশের শ্রমিক ও চাকরিদাতা এবং মেডিকেল সেন্টারসহ অন্য সবাই উপকৃত হবেন।
এছাড়াও ভিসা স্টিকারে আগে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকতো, এখন ই-ভিসায় আরবি ও ইংরেজিতে তথ্য থাকবে। এর ফলে বাংলাদেশিরা ভিসার মেয়াদ বা কী ধরণের ভিসা এসব সহজে বুঝতে পারবেন। এর ফলে দালালদের প্রতারণা কমার পাশাপাশি তাদের দৌরাত্ম্যও কমবে। এ
এদিকে একটি ত্রুটি মুক্ত ই-ভিসা প্রবর্তন ও সৌদি ভিসা পেতে ঝামেলা, খরচ এবং সময় কমিয়ে দেবে।
রাষ্ট্রদূত জানান, এর আগে বাংলাদেশের নাগরিকদের শুধুমাত্র ওমরাহ করার জন্য ই-ভিসা চালু ছিল। এখন থেকে সব ধরনের ভিসা হবে ই-ভিসা।












