• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ আন্তর্জাতিক

‘সেনাকর্মকর্তারা আমাকে নিরীহ মানুষদের নির্যাতন, লুটপাট, ধর্ষণ ও হত্যার নির্দেশ দিয়েছিলো’

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ২৩, ২০২২
in আন্তর্জাতিক
A A
‘সেনাকর্মকর্তারা আমাকে নিরীহ মানুষদের নির্যাতন, লুটপাট, ধর্ষণ ও হত্যার নির্দেশ দিয়েছিলো’
10
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আন্তর্জাতিক ডেস্কঃ মেয়েটি তার বাগদত্তাকে বলতে পারেননি, তার সঙ্গে কী হয়েছে। যন্ত্রণাদগ্ধ শরীর বহন করে বেঁচে থাকাও যেন জগদ্দল পাথরের মতো বোঝা।

সে বোঝা বয়ে চলার যাতনা ভোগার চেয়ে পৃথিবীকে বিদায় জানানোই ভালো। কিন্তু আত্মহননের মতো ঘৃণিত কাজটি করতে গিয়েও পারেননি, বাধা পেয়ে ফিরে এসেছেন খিন এইচটুয়ের (ছদ্মনাম)।

মিয়ানমারের সেনাসদস্যদের ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি ইয়া মায়েতে। এমন ধর্ষণ, নির্যাতন আর পুড়িয়ে মারার হৃদয়বিদারক ও রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন জান্তাবাহিনীর কয়েকজন সাবেক সদস্য।

এসব সেনাসদস্যের মুখ থেকে আসা যে নির্যাতনের তথ্য তুলে ধরেছে বিবিসি-তা মূলত গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলা মিয়ানমারের নিত্যদিনের চিত্র।

আরো দেখুন

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

তাদের একজন বলেছেন, ‘সেনাকর্মকর্তারা আমাকে নিরীহ মানুষদের নির্যাতন, লুটপাট ও হত্যার নির্দেশ দিয়েছিল।’ ভুক্তভোগী ও করপোরালসহ ছয়জন সৈন্যের সাক্ষ্য নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

এ সৈন্যরা দলত্যাগ করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইরত বেসামরিক মিলিশিয়া গোষ্ঠীগুলোর শিথিল নেটওয়ার্ক পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একটি স্থানীয় ইউনিট সুরক্ষার দায়িত্বে রয়েছেন। মিয়ানমারে মানবাধিকারের চরম লঙ্ঘনের চিত্র উঠে এসেছে সাবেক ওই সেনাদের মুখ থেকে।

মং ওও (ছদ্মনাম) একজন প্রহরী হিসাবে সামরিক বাহিনীতে নিয়োগ পেয়েছেন। এ বছরের মে মাসে একটি মঠে লুকিয়ে থাকা বেসামরিক লোকদের হত্যা করতে একটি ব্যাটালিয়নে অংশ নিয়েছিলেন তিনি।

তাদের আদেশ দেওয়া হয়েছিল সামনে যাকে পাওয়া যাবে, তাকেই মেরে ফেলতে হবে। এমন আদেশের কারণেই নিজের হাতে বয়স্ক, মহিলা ও কিশোরীকে হত্যা করেছিলেন মং।

গত বছরের ২০ ডিসেম্বরের কথা। তিনটি হেলিকপ্টার মধ্য মিয়ানমারের ইয়া মায়েত গ্রাম প্রদক্ষিণের পর গুলি চালানোর নির্দেশ দিয়ে সৈন্যদের নামিয়ে দেয়। এ সময় সেনারা দলে দলে ভাগ হয়ে গ্রামটির পুরুষ, নারী ও শিশুদের ওপর নির্বিচারে গুলি চালায়।

মিয়ানমারের জঙ্গলের একটি প্রত্যন্ত অঞ্চলে অজ্ঞাত স্থান থেকে মং বলেন, ‘আমাদের কাছে নির্দেশ ছিল যা দেখবেন, তার ওপরই গুলি চালাবেন।’

তিনি জানান, কিছু লোক নিরাপদ জায়গা মনে করে একটি স্থানে লুকিয়ে ছিলেন। কিন্তু সৈন্যদের দেখার পর তারা দৌড়ে পালাতে চেষ্টা করেন। এমন সময় সেনারা তাদের ওপর গুলির বৃষ্টি বর্ষণ করেছিল।

সিপিএল অং স্বীকার করেছেন, তার ইউনিট গুলি করে পাঁচজনকে কবরে পাঠিয়ে দিয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে আগুন লাগানোর নির্দেশ ছিল তাদের ওপর। সৈন্যরা কুচকাওয়াজ করে গ্রামের বাড়িঘরে আগুন জালিয়ে চিৎকার দিয়ে বলেছে, ‘জ্বালাও, পুড়িয়ে দাও।’ অং চারটি ভবনে আগুন ধরিয়ে দিলেন।

সাক্ষাৎকার দেওয়া সাবেক সেনাদের হিসাব অনুযায়ী সেদিন প্রায় ৬০টি বাড়ি পুড়িয়ে ছাই করা হয়েছিল। থিহা বলেছেন, অভিযানের মাত্র পাঁচ মাস আগে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সে সময় তার বেতন ছিল মাসে দুই লাখ খাত (১০ হাজার ২০০ টাকা)।

আগুন দেওয়ার পর এক হৃদয়বিদারক দৃশ্যের কথা তিনি আজও ভুলতে পারছেন না। তিনি জানান, বাড়িতে আগুন লাগার পর লোহার দণ্ডের আড়ালে আটকে গিয়েছিল একটি কিশোরী। ওখানেই অসহায় অবস্থায় জীবন্ত পুড়ে মরল মেয়েটি।

থিহা বলেন, ‘মৃত্যুর আগে তার বাঁচার আকুতি, আর্তচিৎকার আমি ভুলতে পারি না। ওটা থেকে থেকে এখনো আমার কানে আঘাত করে। ১৫ মিনিটের মধ্যেই ছটফট করে মেয়েটি ছাই হয়ে যায়।’

বিবিসি খবর নিয়ে পরে জানতে পারে মেয়েটি ছিল অপ্রকৃতিস্থ। আগুন লাগানোর আগে বাড়ির লোকজন তাকে রেখেই পালিয়ে গিয়েছিল।

থিহা আরও জানান, ইয়া মায়েতে গ্রেফতার হওয়া একদল তরুণীর কথা। তাদের ধরে এনে অফিসার ছেড়ে দিলেন সেনাদের সামনে। বললেন, ‘তোমাদের যা ইচ্ছে, করো।’ থিহা নিজে মুখচোরা হয়ে আনমনা ঢং করেছিলেন।

মেয়েদের স্থানীয় একটি স্কুলে তিন রাত বন্দি করে রাখা হয়েছিল। প্রতি রাতে তাদের নেশাগ্রস্ত সেনারা চোখ বেঁধে ধর্ষণ করেছে।

তাদের আর্তচিৎকারে ভারী হয়ে গিয়েছিল আশপাশের এলাকা। কিন্তু কী হবে-গ্রামের কোথাও কেউ নেই, আর থাকলেইবা কী! সেনাদের অস্ত্রের মুখে এ নির্যাতনের হাত থেকে তাদের কে বাঁচাবে?

Tags: ‘সেনাকর্মকর্তারা আমাকে নিরীহ মানুষদের নির্যাতনধর্ষণ ও হত্যার নির্দেশ দিয়েছিলো’লুটপাট
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

সেপ্টেম্বর ১২, ২০২৫
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

আগস্ট ৭, ২০২৫
হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৫
স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

আগস্ট ৩, ২০২৫
মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগস্ট ৩, ২০২৫
গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

জুলাই ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠিতে নিয়ম না মেনে মহাসড়কে ভেকু ওঠানো, প্রাণ গেল ব্রাক কর্মীর

সর্বশেষ সংবাদ

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

মে ২৬, ২০২৬
কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

মে ২৬, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত