জনতার খবর ডেক্সঃ
সারাদেশে একযোগে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা করে জঙ্গিরা। আজ বুধবার এ ঘটনার ১৭তম বছর। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ।
আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাঠালিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন দেশকে সন্ত্রাস ও নাশকতা ক্ষেত্র তৈরী করার জন্য তৎকালীন জোট সরকারের মদতে সারাদেশ জুড়ে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।











