ঝালকাঠি প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংস হত্যাকান্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত। আজ রবিবার সকাল সাড়ে ১১টায়জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এমানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজিত মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা,সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, রিয়াজুল ইসলাম বাচ্চুসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, সাগর রুনি হত্যাকান্ডসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝড়বে। তুহিন হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রæত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করতে হবে।
এদিকে তুহিন হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাব মানববন্ধন করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই বাসন থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।










