• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মার্চ ৭, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ আন্তর্জাতিক

সমুদ্র থেকে রহস্যজনক ভাবে বার বার ভেসে আসছে জুতা পরা কাটা পা!

জনতার খবর প্রকাশক জনতার খবর
অক্টোবর ৩, ২০২১
in আন্তর্জাতিক
A A
সমুদ্র থেকে রহস্যজনক ভাবে বার বার ভেসে আসছে জুতা পরা কাটা পা!

ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আন্তর্জাতিক ডেস্কঃ ১৮৮৭ সাল। ভ্যাঙ্কুভারের সমুদ্র সৈকতে হেঁটে বেড়ানোর সময় ঝোপের মধ্যে মানুষের কাটা পা দেখতে পান এক মহিলা। বুটের ভিতর যেন সযত্নে রাখা ছিল ওই পা। সেই থেকেই ওই জায়গার নাম হয়ে যায় লেগ ইন বুট স্কোয়ার। সেই ঘটনায় তাৎক্ষণিক চাঞ্চল্য তৈরি হলেও সে ভাবে মানুষের মনে সাড়া ফেলেনি।

১৯১৪ সালে ফের একই ঘটনা ঘটে। সমুদ্রসৈকত থেকে ফের বুটের ভিতর মানুষের পা উদ্ধার হয়। এই ভাবে একের পর এক জুতো-সহ মানুষের পা উদ্ধার হয় ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্রসৈকত থেকে। পর পর একই ভাবে এতগুলি মানুষের পা উদ্ধার স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে।

শুধু ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২১টি এরকম পা উদ্ধার হয়েছে। শেষ বার উদ্ধার হয়েছিল ওয়াশিংটনের জেটি আইল্যান্ড থেকে। এই উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, কিছু ক্ষেত্রে তার খোঁজ মিললেও বেশির ভাগেরই কোনও খোঁজ পাওয়া যায়নি। ২০১৯ সালে উদ্ধার হওয়া মানুষের কাটা পা’টি যেমন অ্যান্টোনিও নেইল নামে এক ব্যক্তির ছিল যিনি ২০১৬ সাল থেকে নিখোঁজ ছিলেন।

২০১৮ সালে পশ্চিম ভ্যাঙ্কুভারের সমুদ্র সৈকতে নাইকির জুতোর মধ্যে ভেসে এসেছিল পা। নীল রঙের মোজাও পরা ছিল। কোন ব্যক্তির পা এটি ছিল তার সন্ধান পাওয়া যায়নি। পরীক্ষার পর শুধু জানা গিয়েছিল, ৫০ বছর বয়স ছিল তাঁর।

আরো দেখুন

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

২০০৭ সালে আবার ওয়াশিংটন থেকে ওই সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক কিশোরী একটি অ্যাডিডাসের জুতো পড়ে থাকতে দেখেন। সেটি হাতে নিয়েই আঁতকে ওঠেন তিনি। ভিতরে তখনও রয়ে গিয়েছে মানুষের কাটা পা। ওই পা কার তা জানা যায়নি কিন্তু ২০০৩ সালে অ্যাডিডাস সংস্থা ভারতে ওই জুতো প্রস্তুত করত এবং ভারতেই এই জুতো পাওয়া যেত। তাই ওই ব্যক্তি ভারতীয় বলেই মনে করা হয়েছিল।

তেমনই আবার জানা যায়, ২০০৮ সালে নাইকির জুতোর মধ্যে উদ্ধার হওয়া পা ২১ বছরের এক কিশোরের ছিল। যিনি আত্মহত্যা করেছিলেন। তবে বেশির ভাগেরই খোঁজ মেলেনি।

বছরের পর বছর ধরে রহস্যজনক ভাবে সমুদ্র সৈকতে জুতোর মধ্যে মানুষের কাটা পা ভেসে আসায় আতঙ্ক তৈরি হয়েছিল মানুষের মনে। ওই সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা ঝিনুক কিংবা নানা রকম সামুদ্রিক প্রাণীর খোঁজ করতেন না, তাঁদের সমস্ত ইন্দ্রিয় বরং সজাগ থাকত ভেসে আসা জুতো খুঁজে পেতে।

বহু দিন ধরেই এই রহস্যের কোনও উত্তর খুঁজে পাওয়া যায়নি। প্রথম প্রথম তদন্তকারীদের অনুমান ছিল, এটা কোনও ধারাবাহিক খুনির কাজ। খুন করে পা কেটে এ ভাবেই হয়তো দেহাংশ সমুদ্রে ভাসিয়ে দিত। স্রোতের সঙ্গে ভেসে যা পৌঁছে যেত ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র সৈকতে।

পরবর্তীকালে বহু তদন্তের পর তদন্তকারীরা জানান, বিভিন্ন সময়ে সমুদ্রে ঘটা দুর্ঘটনা কিংবা আত্মহত্যার কারণে মৃতদেহগুলি সমুদ্রেই পড়ে থাকে। সমুদ্রের নোনা জলে সেগুলিতে পচন ধরে যায়। কিন্তু পায়ের যে অংশ বুটের ভিতর ঢাকা থাকে সেগুলিতে নোনা জল সহজে ঢুকতে পারে না।

জল ঢুকতে পারে না বলে বুটের ভিতরে সেই অংশটুকুতে সহজে পচন ধরে না। তার উপর বুট জলে ভেসে থাকায় ভিতরে জল ঢোকার সম্ভাবনা কমে যায়। সে কারণেই হয়তো শুধুমাত্র বুটের মধ্যে সযত্নে রয়ে যাওয়া পায়ের অংশ ভেসে চলে আসে সমুদ্র সৈকতে। দেহের অন্য কোনও অংশ কখনও এ ভাবে উদ্ধার হয়নি।

এর পরও একটি প্রশ্ন রয়ে যায়। কেন ব্রিটিশ কলম্বিয়াতেই বার বার ভেসে আসে এগুলি? যার ব্যাখ্যা দিতে গিয়ে ইনস্টিটিউট অব ওসিয়ান সায়েন্সেস-এর সমুদ্রবিদ রিচার্ড থম্পসন জানিয়েছেন, এটা সম্পূর্ণ ভাবেই সমুদ্র স্রোতের কারণে হয়ে থাকে।

সূত্র: আনন্দবাজার

 

Tags: সমুদ্র থেকে রহস্যজনক ভাবে বার বার ভেসে আসছে জুতা পরা কাটা পা!
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

সেপ্টেম্বর ১২, ২০২৫
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

আগস্ট ৭, ২০২৫
হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৫
স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

আগস্ট ৩, ২০২৫
মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগস্ট ৩, ২০২৫
গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

জুলাই ৩১, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠি আইনজীবী সমিতি নতুন সভাপতি শাহাদাৎ, সোহেল সম্পাদক

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

মার্চ ৫, ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

মার্চ ৫, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত