মো. সুজন, বেতাগী (বরগুনা)
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন সাগর জোমাদ্দার (২৪) ও মোজাম্মেল হোসাইন (৪৫)।
বেতাগী ও মির্জাগঞ্জ দুই বাড়িতে এখন চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে এখন তাদের দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে। লাশ দ্রæত ফেরত আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
সাগর জোমাদ্দার বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামের মোতাহার জোমাদ্দারের ছেলে আর মোজাম্মেল হোসাইন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) তারা সৌদির আলগাছিমের উনাইয়া থেকে মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে যান। রওজা শরিফ জিযারত শেষে গত শনিবার (২৫ মার্চ) রাতে মক্কার উদ্দেশে রওনা হন তারা। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহত সাগর জোমাদ্দারের বাবা মোতাহার জোমাদ্দার বলেন,‘ তাঁর আদরের সন্তান বাড়িতে আসার জন্য টাকা জমিয়ে ছিলো। সে টাকা দিয়ে বাড়ীতে আসার সময় অনেক কিছু নিয়ে আসার কথা ছিলো। এখন তা দিয়ে আর কি হবে।’
চিৎকার করে কাঁদছিলেন সাগর জোমাদ্দারের স্ত্রী শান্তা আক্তার। এ সময় তাঁকে সান্তনা দিতে আসা প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। দুই পরিবারের স্ত্রী, সন্তান, ভাই ও বাবার কান্না দেখে দেখতে আসা আশপাশের মানুষ কাঁদতে শুরু করেন। বেতাগী ও মির্জাগঞ্জ দুই বাড়িতে সরজমিনে রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শোকহাত পরিবারকে সমবদেনা জানাতে আশপাশের কয়েকশ মানুষকে ওই বাড়িতে ভিড় করতে দেখা গেছে।
বিলাপ বিলাপ করতে করতে শান্তা আক্তার জানান,‘ ভাগ্য বদলের আশায় তার স্বামী সৌদি আরবে গিয়ে এখন দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে। তাদের অনেক স্বপ্ন ছিলো। সে স্বপ্ন আজ শেষ হয়ে গেছে। আমি এখন শুধূ তার মুখ দেখতে চাই।’
মেঝ ভাই সুমন জোমাদ্দার বলেন, পরিবারের একমাত্র উপর্জণক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা আজ দিশেহারা ও চরম অসহায়। সেখানে তাদের হোটেল ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য কয়েকমাস আগে লোন ও ধারদেনা করে দেশ থেকে ৪৫ লক্ষ টাকা পাঠিয়ে ছিলেন। কিন্ত এখন তারা সব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে।
সদ্য প্রয়াত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল হোসাইন দীর্ঘদিন ধরে সৌদি আরবেই থাকতেন। সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেন।
তাদের মরদেহ বর্তমান সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।এদিকে মৃত্যুর খবর তাদের নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়ারা সাথে সাথে শোকের ছায়া নেমে আসে।
নিহতদের বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, শনিবার ওমরাহ শেষে ফেরার পথে ছোট ভাই ও দুলাভাই সড়ক দূর্ঘটনায় মারা যায়। তাদের হারিয়ে আমরা মামা-বাবা ও স্বজনরা পাগলপ্রায়। এখন তাদের লাশ দ্রæত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগীতা কামনা করি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, নিহত দুই প্রবাসীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান বলেন, নিহতরা আমার ভাগিনা ও ভাগিরি জামাই। এলাকাবাসী ও অন্যন্য স্বজনেরা চান, সরকারি ব্যবস্থায় দ্রæত যেন লাশ দেশে আনা হয়। সরকারের প্রতি আমিও একই দাবি করছি।
মো. সুজন
বেতাগী,বরগুনা।
০১৭৬৬৮০৪০০৬










