বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত ইসমাইল ইমনের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবী জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাদেকুল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, বন্দর থানার ওসি আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে নিহতের বিচার চেয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে বরিশাল-কুয়াকাটা সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরে বলেন, সাকুরা বাস কর্তৃপক্ষকে এক কোটি টাকা ক্ষতিপ‚রণ দিতে হবে, চিকিৎসার গাফিলতির কারণ তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে, সাকুরা বাসের রুট পারমিট সাময়িকভাবে বাতিল করতে হবে, প্রত্যেক বাসকে জিপিএস ট্রাকিংয়ের আওতায় এনে অতিরিক্ত গতির জন্য স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা করতে হবে এবং স্পিড লক ব্যবস্থা কার্যকর করতে হবে।
উলেখ্য, গত ৬ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন গুরুত্বর আহত হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়।










