জনতার খবর ডেস্কঃ জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৫ জানুয়ারি বৃহষ্পতিবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মত বিনিময় করেন।
একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষন দেওয়ার পর তিনি সাংবাদিক লাউঞ্জে যান। বিকেল ৫ টার সময় গিয়ে সেখানে তিনি তিনি প্রায় এক ঘন্টা সাংবাদিকদের সঙ্গে নব বর্ষের শুভেচ্ছা ও মত বিনিময় করেন। জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি।
এর পরে তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এসময় তিনি স্পিকার থাকায় অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। এসময় পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, কোষাধ্যক্ষ সিরাজুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেবেন মো. আবদুল হামিদ।












