ঝালকাঠি প্রতিনিধিঃ :
শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নলছিটি সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সসদ্য, নলছিটি উপজেলার খাগড়াখানা মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষানুরাগী এইচএম মাসুম বিল্লাহ্কে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকাস্থ নলছিটি সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গুনীজন সংর্বধনা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ ২০২২ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় এইচএম মাসুম বিল্লাহ্র হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের আরসি মজুমদার অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মু. আ হাদিম জোমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মু. আ.আউয়াল হাওলাদার, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিম।










