বরিশাল প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র জ্যেষ্ঠ পুত্র সুকান্ত আব্দুল্লাহ’র নামে জেলার আগৈলঝাড়ায় ২৫ লাখ টাকা ব্যয়ে “শহীদ সুকান্ত আবদুল্লাহ” পার্কে’র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা চত্বর থেকে পার্কের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, সমাজসেবা অফিসার সুশান্ত বালা প্রমূখ।










