• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, August 9, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ আন্তর্জাতিক

শরণার্থীদের জন্য আফগানস্থানের প্রতিবেশী দেশগুলোর সীমানা খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 14, 2021
in আন্তর্জাতিক
A A
শরণার্থীদের জন্য আফগানস্থানের প্রতিবেশী দেশগুলোর সীমানা খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের

ছবি সংগ্রহিত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আন্তর্জাতিক ডেক্সঃ হাজার হাজার মানুষ এখন উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে রাজধানী কাবুলে। এদিকে জাতিসংঘ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে যাতে লড়াই থেকে পালানো বেসামরিক মানুষ সেসব দেশে আশ্রয় নিতে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে, আফগানিস্তানে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। সেখানে একটা বিরাট মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার তালেবান দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার দখল করে নিয়েছে। এটি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী। ৬ লাখ মানুষের এই শহরটি একসময় তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। বিদ্রোহীরা কাছের আরেকটি শহর লস্কর গাহও দখল করেছে। তারা এখন আফগানিস্তানের এক-তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানী শহর নিয়ন্ত্রণ করছে।

                                                        ছবি সংগ্রহিত।

তালেবানের তীব্র হামলার মুখে যে হাজার হাজার মানুষ এখন পালিয়ে রাজধানী কাবুলে এসে আশ্রয় নিচ্ছে, তাদের থাকতে হচ্ছে বিভিন্ন গুদাম ঘরে বা রাস্তায় খোলা আকাশের নীচে। সেভ দ্য চিলড্রেন জানাচ্ছে, এদের মধ্যে প্রায় ৭২ হাজার শিশুও রয়েছে।

এসব আশ্রয়হীন মানুষ এখন খাবার, আশ্রয় এবং ঔষধ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কিন্তু তাদের সামনে আর কোন উপায়ও নেই। হয় তাদেরকে নিজেদের এলাকায় সম্ভাব্য মৃত্যুর মুখোমুখি হতে হবে, নয়তো কাবুলে এসে এরকম দুর্দশার মধ্যে থাকতে হবে।

আরো দেখুন

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

কাবুলের উপকন্ঠে এরা এখন বাস করছেন অস্থায়ী এক শিবিরে। ৩৫ বছর বয়সী আসাদুল্লাহ তার স্ত্রী এবং দুই অল্প বয়সী দুই কন্যাকে নিয়ে পালিয়ে এসেছেন। তিনি কুন্দুজের রাস্তায় একজন হকার হিসেবে কাজ করতেন। কিন্তু তালেবান তার বাড়িতে আগুন দিয়েছে।

                                                           ছবি সংগ্রহিত।

তিনি বিবিসিকে বলেন, “আমি রাস্তায় হকারি করতাম, খাবার আর মশলা বিক্রি করতাম., কিন্তু যখন তালেবান হামলা করলো তখন আমরা কাবুল চলে আসলাম।” আসাদুল্লাহ এবং তার পরিবার রাস্তায় রাত কাটিয়েছেন। “এখন আমাদের হাতে রুটি কেনার টাকাও নেই। আমার সন্তানের জন্য ঔষধ কিনবো, তার সাধ্যও নেই।”

“আমাদের সব বাড়িঘর, জিনিসপত্রে আগুন লেগে গেছে। কাজেই আমরা কাবুলে পালিয়ে এসেছি। আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইছি। আমাদের বাড়িতে রকেট আর মর্টারের গোলা এসে পড়েছে। গত সাতদিন ধরে সেখানে প্রচন্ড লড়াই হয়েছে। আমাদের খাওয়ার মতো রুটি পর্যন্ত ছিল না, কারণ সব বেকারি, দোকান এবং বাজার বন্ধ ছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিবিসিকে জানান, তিনি উত্তরের শহর পুল ই খুমরি থেকে তার স্বামী এবং সন্তানদের নিয়ে পালিয়ে এসেছেন। তিনি জানান, তার স্বামী যুদ্ধে আহত হয়েছিলেন।

“আমাদের একটা সুন্দর জীবন ছিল। কিন্তু বোমা হামলার কারণে আমরা আমাদের ঘরবাড়ী হারিয়েছি এবং এখানে চলে এসেছি। আমাদের এক কাপড়ে খালি হাতে এখানে চলে আসতে হয়েছে।”

এবছরের শুরুতে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে চলে আসতে শুরু করলো, তখন থেকেই মানবিক ত্রাণ সংস্থাগুলো হুঁশিয়ারি দিচ্ছিল যে, আফগানিস্তানের ভেতরে বাস্তচ্যূত মানুষের সংখ্যা বাড়তে পারে।

গত কয়েক মাস ধরে তালেবান এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই অনেক তীব্র হয়েছে। তালেবান এখন প্রায় এক-তৃতীয়াংশ প্রাদেশিক রাজধানী শহর দখল করে নিয়েছে। তারা আরও শহর দখল করবে বলে হুমকি দিচ্ছে।

                                                                  ছবি সংগ্রহিত।

মার্কিন সরকারী সূত্র উল্লেখ করে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হচ্ছে, আগামী ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুলেরও পতন ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর এক পর্যালোচনায়।

গত জুলাই মাসেই জাতিসংঘ বলেছিল, বিদেশি সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পরই আফগানিস্তানে আভ্যন্তরীণ ভাবে উদ্বাস্ত হয়েছে ২ লাখ ৭০ হাজার মানুষ। কিন্তু গত কয়েকদিনে এই শরণার্থীদের সংখ্যা অনেক বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।

সংঘাতে এপর্যন্ত প্রায় এক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। বেসরকারি সংস্থাগুলো বলছে, গণহারে যেভাবে মানুষ শরণার্থীতে পরিণত হচ্ছে, তাতে সবচেয়ে সংকটে পড়বে নারী এবং শিশুরা।

আফগানিস্তানে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের পরিচালক জ্যারেড রাওয়েল বলেন, “আমাদের কাছে যেসব খবর আসছে তাতে আমরা দেখছি লোকজনের নানা ধরণের চিকিৎসার দরকার হচ্ছে, যৌন নির্যাতন বেড়ে গেছে, বেড়েছে পাচারের ঘটনা”

তিনি বলেন, খাবার, আশ্রয়, স্বাস্থ্য এবং স্যানিটারি সুবিধা ছাড়াও লোকজনের নগদ অর্থও দরকার। আসাদুল্লাহ এখনো একটা আশার ওপর নির্ভর করেই সামনে তাকিয়ে আছেন, একদিন তিনি পরিবার নিয়ে আবার কুন্দুজে ফিরে যেতে পারবেন। “আমরা ফিরে যেতে চাই, সেখানেই আমরা বাস করতে চাই। আমরা আশা করছি একদিন আমাদের দেশে শান্তি ফিরবে এবং আমাদের দেশটা মুক্ত, স্বাধীন হবে।”

 

Tags: শরণার্থীদের জন্য আফগানস্থানের প্রতিবেশী দেশগুলোর সীমানা খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

September 12, 2025
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বেড়েই চলেছে, প্রাণহানি ছাড়াল ৬১ হাজারে

August 7, 2025
হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

হাসিনার পতনের দিন ৫ অগাস্ট দিল্লিতে দিনভর যা যা ঘটেছিল

August 5, 2025
স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন একজন শিক্ষক

August 3, 2025
মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

August 3, 2025
গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ৭ শতাধিক ইতালি ডাক্তার-নার্স

July 31, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠি পৌরসভার সমস্যা ও সম্ভাবনার নাগরিক সংলাপে- ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝালকাঠিতে নানা আয়োজন

কাঠালিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ঝালকাঠি পৌরসভার সমস্যা ও সম্ভাবনার নাগরিক সংলাপে- ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি পৌরসভার সমস্যা ও সম্ভাবনার নাগরিক সংলাপে- ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার

August 6, 2026
গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

August 6, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত