ঝালকাঠি প্রতিনিধিঃ
রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও বিশ্লেষণ বিষয়ে ঝালকাঠিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় তারেক রহমান ঘোষিত গণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তত্ত¡াবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না বিএনপি। এর পরেও যদি আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করে, তা করতে দেওয়া হবে না।










