নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন ছাত্র- যুব কল্যাণ সংগঠনের পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৩ টায় রানাপাশা ইউনিয়নের নলবুনিয়া মহব্বত আলী স্কুল এন্ড কলেজ এর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচিত ও আলোচনা সভা উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মোর্শেদ আকন, মোঃ সাখাওয়াত হোসেন মাঝি, মোঃ কাওসার হোসেন,নুরে আলম হাওলাদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান সুমন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম সবুজ, সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহদী, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ হোসেন আলি হাওলাদার, সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।










