রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী বড়ইয়া ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারেরমত অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র ৩০ জন শিক্ষার্থী নিয়ে পথ চলতে শুরু করে। দিনে-দিনে তার সুনাম সুখ্যাতি বৃদ্বি পেতে থাকে।
বর্তমানে এ প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাকার্যক্রমের সাথে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার। তবে ২০১৭ সালের এইচ এস সি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারেরমত অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ১১ জুলাই সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে২০১৭ ব্যাচের আয়োজক কমিটির অন্যতম ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র সোয়াইব ইসলাম শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানকে অলঙ্কিত ও প্রাণবন্ত করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বড়ইয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।
এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক সৈয়দ আমীর হোসেন, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, তাওহিদ আল ইমরান, শিক্ষার্থীদের মধ্যে রাজিব হোসেন, রাহাত হোসেন এবং রবিন মিস্ত্রী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলম শরীফ, জহিরুল ইসলাম (কলিম), আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, হাবিবুর রহমান, হুমায়ুন কবির খান, রেজাউল ইসলাম আরিফ,বরুন কুমার বল, আঃ আউয়াল,কমল রায় প্রমূখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও অনুষ্ঠানসূচীর মধ্যে ছিলো জাতীয় সংগীত পরিবেষণ, উপস্থিতিদের পরিচিতি পর্ব, প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান, টি-শার্ট পরিধান, আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ এবং পুরষ্কার বিতরন। অনুষ্ঠানে কলেজের উল্লেখযোগ্য সকল শিক্ষক- কর্মচারী উপস্থিত ছিলেন।










