রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমের বিরুদ্ধে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ধরা পরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পরিক্ষার ফলাফল বাতিল করে পূনরায় পরীক্ষার নেয়ার জন্য তারিখ প্রকাশ করেন।
তবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে প্রশ্ন মিলের বিষয়টি স্বীকার করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের বাচাই শেষে উপজেলা পর্যায়ে চারটি বিষয়ে বাচাই পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বাচাই পর্বে চারটি বিষয়ে চারজন বালক ও চারজন বালিকা সহ মোট আট জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়নসহ উপজেলা পর্যায়ের বাচাই পর্বের প্রশ্নপত্র তৈরী করার দ্বায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রশ্নপত্র সম্পন্ন ভিন্ন হওয়ার নিয়ম থাকলেও ইউনিয়ন পর্যায়ে দক্ষিণ বাঘড়ী ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের প্রশ্ন হুবহু মিল করেছেন আরজুদা বেগম। উপজেলার একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে জানান, উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্ব সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমের । তাই তার দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠনগুলোর প্রশ্নপত্র ফাঁস করে প্রতিযোগীতায় শিক্ষার্থীদের উত্তীর্ণ করার জন্য অসাধুপন্থা অবলম্বন করেছেন। যে কারনে ইউনিয়ন ও উপজেলার প্রশ্ন একই। এ কারনে উপজেলার শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যালন হয়নি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ারও দাবি জানান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম অভিযোগ অস্বীকার করে দাবি করে জানান, প্রশ্ন ফাঁস করা হয়নি। প্রশ্নগুলো আমার হাতে করা তাই কিছু মিলে গিয়েছে। তাছাড়া প্রশ্ন তৈরির দায়িত্ব তার উপরে থাকলেও একটি টিম নিয়ে কাজ করা হয়েছে। এ কারনে এমনটা হয়েছে।
কিন্তু এ দায় অস্বীকার করার সুযোগ নেই। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, প্রশ্ন মিলের বিষয়টি ধরা পরায় পূর্বের অনুষ্ঠিত হওয়া বাচাই পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। এ কারনে পুণরায় আগামী ২০ ফেব্রুয়ারী সোমবার উপজেলা পর্যায়ের বাচাই পরিক্ষা অনুষ্ঠিত হবে।
ইউএনও নুসরাত জাহান খান জানান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রশ্নপত্র হুবহু মিল থানায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।










