রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দুই ভাইসহ ৩ যুবকের নামে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা দিযে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে হয়রানির শিক্ষার পরিবার ও এলাকাবাসী।
আজ ০৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পশ্চিম রাজাপুর গ্রামের শ্যানেরতাল্লুক মিলবাড়ি এলাকায় রাজাপুর-লেবুবুনিয়া সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার জালাল উদ্দিন খান, বারেক খলিফা, বকুল বেগম ও কবিতা বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার দিন ওই এলাকার ফারুক খলিফার স্ত্রী ও মেয়ের সাথে শফিকের কবিতার সাথে পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
তারা হাসপাতালে চিকিৎসাও নেন। তখন কোন পুরুষ লোক ছিল না কিন্তু ঘটনার ২দিনপর ফারুক খলিফা বাদি হয়ে তার মেয়েকে ভিকটিম করে আপন দুই ভাই শফিক, রাজ্জাক ও মামা মিজান খলিফার নামে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দেয়। তাই দ্রæত এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা।










