ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাহিদা সুলতানা (৪৫) ক্যান্সার আক্রান্ত হয়েও তার তিন বছরের একমাত্র কন্যার জন্য বাঁচতে চান।
তার স্বামী রাজাপুরের আবদুল মালেক কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুখ ইসলাম রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকলের কাছে এ আকুতি জানান। ফারুখ হোসেন তার স্ত্রী নাহিদার ফেসবুকে সহায়তা চেয়ে দেয়া একটি পোষ্ট কান্না জড়িত কন্ঠে উপস্থিত সকলের মাঝে পড়ে শোনান। পোষ্টে নাহিদা উল্লেখ করেন, আপনাদের সামান্য সহায়তায় বাঁচতে পারে একটি জীবন। জন্মিলে মরিতে হবে জানি। কিন্তু আমি বাচ্চার জন্য বাঁচতে চাই। আমি আমার একমাত্র ৩ বছরের মেয়ের ৪৫ বছরের জননী। আমি ঞঘঠঈ রোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে ব্যায়বহুল চিকিৎসা করাতে সব কিছুই শেষ করেছি। আমার পরিবার আমার চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব হয়ে গেছে।
বর্তমানে অবস্থার আরো অবনতি হলে ডাক্তার আরো অন্তত ৬ টি ক্যামোথেরাপী দিতে বলেছে। যাতে সব মিলিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার দরকার। আমরা বেসরকারি শিক্ষক দম্পতির পক্ষে এই টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই আজ আমি লাজ-লজ্জা ছেড়ে স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষিক, আমার প্রিয় শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, বিত্তশালীসহ সকলের কাছে দোয়া ও চিকিৎসা সহায়তা কামনা করছি। শিক্ষক দম্পত্তি তাদের সাহায্য পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল) ০১৭৩১৪৯৬৩৪১ এবং ইসলামী ব্যাংক রাজাপুর শাখার , হিসেব নাম্বার-২০৫০৩৯৩০২০০০১৫৭১৬।










