কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় মোঃ ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫) মারা গেছে। এ ঘটনায় নিহত ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার, ও ভাইজি সারা মনি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে স্থানীয়রা।
উপজেলার দক্ষিন তারাবুনিয়ার চান্দের বাড়ি গ্রামে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরকান রাজাপুরের আমতলা বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, ১৯ আগস্ট শুক্রবার রাতে ভবনের তিনটি রুমে এরা সকলে ঘুমিয়ে ছিলো। শনিবার সকাল ১১ টা অবধি তারা কেউ ভবনের দরজা না খোলা এবং ফোন না ধরলে সন্দেহ দানা বাধে। এরপরে ছাদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে স্বজনেরা দম্পতির নিথর মৃতদেহ দেখতে পায় এবং অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানা পুলিশ জানান, বেলা সারে ১১ টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরই মধ্যে এলাকার লোকজন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ দুর্ঘটনা ঘটতেপারে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।
রাজাপুরের হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা এখন অনেকটাই ভাল।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সাকেল) মো. মাসুদ রানা ও থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়।










