• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, November 8, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

রমজানে দেশে খাদ্যের অভাব হবে না: প্রধানমন্ত্রী

জনতার খবর প্রকাশক জনতার খবর
February 10, 2023
in বাংলাদেশ
A A
রমজানে দেশে খাদ্যের অভাব হবে না: প্রধানমন্ত্রী
6
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ আসন্ন রমজান মাসে দেশের খাদ্যের অভাব হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন। তিনি বলেন, রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে। রমজানে খাদ্যের অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নাম্বারি করে, বাধা তাদের জন্য।

রমজান মাস উপলক্ষ্যে একটি মহলের নানা অপপ্রচারের জবাবে দেশের মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে আমাদের খাদ্যের কোনো অভাব নেই। ভোগপণ্য আমদানি করতে এলসি খুলতেও কোনো বাধা নেই। কিন্তু যারা সুযোগ নিয়ে দুই নম্বরি করে, অসুবিধা শুধু তাদের জন্য। বিদেশ থেকে রমজানে ব্যবহার্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী আমদানি করা হয়েছে এবং হচ্ছে। ছোলা, ডাল, পেঁয়াজ, তেলসহ পণ্য যথেষ্ট পরিমাণ আনা হয়েছে। দেশে বর্তমানে ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। তবে বিদেশ থেকে আমদানি পণ্যের পরিবর্তে দেশীয় উৎপাদিত পণ্য ব্যবহারে সবার এগিয়ে আসা উচিত। কারণ দেশেই এখন অধিকাংশ পণ্য উৎপাদিত হচ্ছে। আমাদের উৎপাদন আরো বাড়াতে হবে, যাতে আমরা নিজেদের চাহিদা পূরণ করেও বিদেশে রফতানি করতে পারি।

তিনি বলেন,‘যারা অনির্বাচিত সরকারের স্বপ্ন দেখছেন তাদের বলব-ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে রাজনীতিতে নামুন, ভোটারদের কাছে যান- জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। এখানে আওয়ামী লীগ কোনো দিন হস্তক্ষেপ করবে না, করেও না। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, এটাই হলো বাস্তবতা।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো দল আন্দোলন করছে, নির্বিঘ্নে সারাদেশে সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি পালন করছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। কিন্তু আমরা বিরোধী দলে থাকতে তারা আমাদের একটি মিছিল-সমাবেশও করতে দেয়নি, বোমা মেরেছে, গ্রেনেড মেরেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে এবং আমরা সেটা দেখাচ্ছি। তবে ভবিষ্যতে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব, কর্তব্য। অগ্নিসন্ত্রাসীদের নিয়ে তারা (বিএনপি) সভা-সমাবেশ করে বলে আমরা আতঙ্কিত হই, তারা কখন-কোথায় অগ্নিসন্ত্রাস, নাশকতা করবে, নিরীহ মানুষকে পুড়িয়ে মারবে। সেটা যেন তারা করতে না পারে সেজন্য আমাদের দল, দেশবাসী সবাইকে সজাগ থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন করলে কেউ কিছু বলবে না। তবে আগুন সন্ত্রাস, নাশকতা কিংবা জঙ্গীবাদের কোনো চেষ্টা করা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, এতে কোনো সন্দেহ নেই।

অনির্বাচিত সরকারের দাবি উত্থাপনকারীদের কঠোর সমালোচনা করে সরকারপ্রধান আরো বলেন, কেউ কেউ বলার চেষ্টা করে যে, দুই চার ছয় মাসের জন্য দেশে অনির্বাচিত সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হবে না! মহাভারত হয়তো অশুদ্ধ হবে না, কিন্তু সংবিধানের কী হবে? গণতান্ত্রিক ধারার কী হবে? যারা সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার আনতে চায়-তারা কী আদৌ দেশের সংবিধান, গণতন্ত্র, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে? দেশের জনগণ ভালো থাকলে তাদের এত কষ্ট লাগে কেন? এত দুঃখ পায় কেন?

তিনি বলেন, দেশের মানুষকে হাড্ডিসার-কঙ্কালসার দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা এনে নিজেরা বিএমডব্লিউ গাড়িতে ঘুরবে, সেটা পারছে না বলেই এসব কথা বলছে। বাংলাদেশের বিরুদ্ধে গিবত গাওয়াই যাদের একমাত্র কাজ, তারাই অনির্বাচিত সরকার চায়। প্রধানমন্ত্রী বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের বিপুল উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, দেশের জনগণ তার সুফল পাচ্ছে।

তিনি বলেন, আমরাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এনেছিলাম। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একদলীয় প্রহসনের নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। কিন্তু দেশের জনগণ তাদের ভোটের অধিকার কেড়ে নিলে বরদাস্ত করে না। ভোট চুরির অপরাধে আন্দোলনের ফলে খালেদা জিয়া মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ পরবর্তী সময়ে সংবিধান লংঘন করে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে অনির্বাচিত সরকার গঠন করে জিয়াউর রহমান। তখন দেশে কী হয়েছে? একের পর ক্যু-পাল্টা ক্যু হয়েছে, শত শত সামরিক অফিসারকে হত্যা-গুম করা হয়েছে। জিয়ার পর তার পথ ধরে এরশাদও অনির্বাচিত সরকার করেছিল।

তিনি বলেন, অনির্বাচিত সরকারের আমলে দেশের কী কোন উন্নয়ন হয়েছে? ২৯ বছর যারা এভাবে ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কী করেছে? একমাত্র আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রথমে মহাজোট, পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

এ সময় গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের কিছু মানুষ আছে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। সরকারের করে দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন অপপ্রচার সম্পর্কেও তিনি দেশবাসীকে সতর্ক করেন।

আড়িপাতা নিয়ে সমালোচনার জবাবে সংসদ নেতা বলেন, যারা জঙ্গীবাদ-সন্ত্রাসবাদে মদদ দেয়, তারা আমাদের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে কীভাবে বোমা বানাবে, কীভাবে নাশকতা চালাবে ইত্যাদি কনটেন্ট দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের তো মোকাবেলা করতে হবে। এদের বিরুদ্ধে আড়িপাতায় আপত্তি কেন? আর আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস-জঙ্গিবাদ-নাশকতা রুখতে তা করছে। আর বিশ্বের সব দেশেই এই ব্যবস্থা আছে। আর দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও তো সরকারের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।

Tags: রমজানে দেশে খাদ্যের অভাব হবে না: প্রধানমন্ত্রী
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কাঠালিয়া থানা ওসি’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত